
বর্ণমালা উন্নয়ন সংসদ একটি অ-রাজনৈতিক সামাজিক সংগঠন। রাজনৈতিক কোনো দলের স্বার্থ হাসিল করা এই সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষ্যা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। জাতীয় ও আর্ন্তজাতিক গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন করা। জাতীয় দূর্যোগে যথা সম্ভব ভূমিকা রাখা। এবং সমাজের বিভিন্ন প্রয়োজনে (যেমন: বাল্য বিবাহ প্রতিরোধ, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন কর্মসূচী, শীত বস্ত্র বিতরণ, গরীব ও দুস্থ্য মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ) কার্যকরী ভূমিকা রাখা।
